# পড়তে-লিখতে ভালো লাগে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-07-21T09:58:57+00:00
- Updated: 2021-07-21T06:26:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%87/

---

 

দিন-ক্ষণের নিরিখ নেই, নেই দিন বা রাত্রির ঘণ্টা-মিনিট,  
বৃষ্টি বা ঘন-তাপ, আনন্দ-বেদনা হাসি-তামাসা কটু-ফুর্তি,  
খেতে খেতে ঘুমুতে ঘুমুতে ঘুমিয়ে ঘুমিয়ে শুধুই  
পড়তে/লিখতে ইচ্ছে করে; ইদে-ও;

গাছ-পাথর লতা-পাতা ফুল-পাখি ইট-কাঠ নিরেট দেয়াল,  
সবার সাথে কথা বলতে/শুনতে ইচ্ছে করে, শুনি, শুনে শুনে লিখিও;  
এ এক অনিন্দ্য সুন্দর বন্ধুত্ব, দ্বিধা দ্বন্দ্বের বর্হি-সীমায়,  
সবুজ-গোলাপ ভালোবাসা;

উঁচু চৈতন্যের আদিখ্যেতা নেই, সামান্যের খড় বিচুলিতে  
শুধুই জাবরকাটা, শিশু-আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে  
অবিচ্ছিন্ন থেকে সুশ্রী-ধুলোবালিতে সারাক্ষণের গড়াগড়ি  
সময়-হীন কাল ধরে, নিঃশ্বাস প্রশ্বাসে শুধুই পড়ে-লিখে যাওয়া;

রমণীয় ভাস্কর্যে চোখ লাগিয়ে হাসাহাসি করা,শৈল্পিক শৃঙ্খলা ভেঙ্গে,  
মিথ্যে-মিথ্যির খোলস তুলে, অবরুদ্ধের দেয়াল টপকে  
শুধুই লিখে যাওয়া, নিদ্রা-হরণ নটীদের পাশ কাটিয়ে।

ছবি নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%87/#comments
