# প্লিজ

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-02-27T12:18:03+00:00
- Updated: 2020-02-27T12:18:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c/

---

ফোনটা রেখোনা …………প্লিজ।

একা বসে আছি তোমারই অপেক্ষায়,

আর নিজেকে সামলাতে পারছিনা কিছুতেই

জানো কিনা জানিনা.

বোঝ কিনা বুঝিনা।

আমি সত্যি আর পারছিনা প্রিয়তমা।

আমার ঘেটে যাওয়া জীবনটাতে তোমাকে না পেলে,

কোন কাজে মন বসবেনা কিছুতেই।

তিন সত্যি বলছি।

বিশ্বাস করো প্লিজ।

একবার তোমার ঠিকানাটা দাও নাগো জান।

ঠিক দেখো এক গোছা ফুল নিয়ে হাজির হবো

তোমার ব্যলকনিতে।

অন লাইন প্রেমে আর পোষাচ্ছেনা কিছুতেই।

এই ভিডিও চ্যাটিং,

অডিও প্রেমালাপ আর ভালো লাগছেনা সোনা।

এবার একটু হাত ধরাধরি হলে বেশ হয়।

কিম্বা বৃষ্টি ভেজা দিনে ঠোঁটে ঠোঁট রাখতে ইচ্ছা হয়।

দাও নাগো তোমার ঠিকানা।

একটু অফ লাইন প্রেম করি,প্লিজ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c/#comments
