# প্লাবনে প্লাবনে

Author: ছাইরাছ হেলাল
Published: 2022-06-20
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87/

এই থমকে যাওয়া ক্লান্ত রাত যখন দারুণ মায়াময়  
বিষণ্ণতায় হেঁটে হেঁটে যায়, ঋতুর কান্না নিয়ে,  
শুনে শুনে, নিঃস্পৃহ প্লাবনে প্লাবনে,  
বৃষ্টির উদ্দাম নাচনে বিষে বিষ ঢেলে;

খাটো হয়ে আসা প্রাণ-চঞ্চলতা হাসপাতাল মৃত্যুর মত  
ক্রমান্বয়ে গ্রাস করতে থাকে,  
ডুবিয়ে দেয়া বর্ষারা ঝাঁপিয়ে পড়ে  
জানান দিয়ে দিয়ে, ডুববে ডুবাবে এমন পণ নিয়ে;

দিশেহারার মত সবাই মিশে যাই কালো-জলের স্রোতে;

সুবর্ণ সন্ধ্যায়  
স্বপ্ন-ডানার পাখিদের আর জলকেলি করা হয়-না;

ছবি নেটের।
