# প্রেম

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2014-02-16T16:16:52+00:00
- Updated: 2014-02-17T17:45:08+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/02/1013717_473604069391234_728261912_n-300x239.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/02/1013717_473604069391234_728261912_n.jpg)তুমি ছুঁয়ে দিলেই  
আমি শুরু করি জীবনের অপূর্ণ স্বাধ,  
তুমি ছুঁয়ে দিলেই  
আমি হারিয়ে যাই মধুর স্বপ্ন জগতে।  
তুমি বললেই  
আমি এনে দিতে পারি সমুদ্রের ঝিনুকের মুক্ত,  
তুমি বললেই  
আমি গড়ে দেবো সুখের এক স্বর্গঘর।  
তুমি ছিলে যখন  
বুঝিনি আমি সূর্য্যের তীব্র উত্তাপ,  
তুমি ছিলে যখন  
ছিল না আমার ভালবাসার তীব্র অনীহা।  
তুমি ছিলে না বলেই  
আজ বসন্তের ঝির ঝির বৃষ্টিরা করেছে রাগ,  
তুমি ছিলে না বলেই  
বৃষ্টি ভেজাঁ মনে রোমান্টিকতা নিয়েছে ছুটি।  
তুমি ছুয়েছঁ যখন প্রথম আমায়  
আমি ছিলেম না আমার হয়েছিলাম তোমার,  
তুমি ছুয়েছ যখন প্রথম আমায়  
কৃষ্ণচূড়ায় লেগেছিল আগুন কোকিলের কণ্ঠে সৃষ্টি হয়েছিল কুহু কুহু সুর।  
আজ তুমি নেই এমন দিনে  
এখানে বাসন্তী রংয়ের ছড়াছড়ি রোমান্টিকতায় এসেছে জোয়ার  
আজ তুমি নেই এমন দিনে,  
আমি একা বড় একা ভালবাসার কাঙ্গালে  দু’বাহু বাড়াই।  
আমি একা বড়ই একা তুমি হীনা অন্ধকারে  
খোজা ভালবাসার তীব্র বাসনা,  
আমি একা বড় একা তুমি হীনা  
মন চায় একটু সুখের ছোঁয়া।  
তুমি একদিন না এলে দেখা না দিলে  
মন করে আনচান মনে লাগে বিরহের দাগ হই প্রেম পাগলিনী,  
তুমি একদিন না এলে দেখা না দিলে  
নিজেকে নিজেই চিনি না মন হয় উদাসীন।  
আজ বৃষ্টি ভেজাঁ এমন দিনে  
তুমি নেই পাশে রয়েছ পরবাসে জীবনের তাগিদে  
আজ বৃষ্টি ভেজা এমন দিনে,  
তোমার নীল খামে চিঠির শব্দে যেন ফিরে যাই বার বার তোমার মধুর আলিঙ্গনে।

 

 

 

 

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/#comments
