# \\প্রেম বিলাবো\\

Author: সীমা সারমিন
Published: 2013-10-22
Category: একান্ত অনুভূতি, কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8b-2/

পথের পানে আছি বসে  
আসবে তুমি বসবে পাশে  
মিষ্টি মুখে নতুন বেশে।

চাঁদের হাসি জোস্না দোলে  
তোমার মাথা আমার কোলে,  
একটু কোমল ছোঁয়া পেলে  
তাল মিলিয়ে তোমার বোলে,  
ভালোবাসার মধুর ছলে  
প্রেম বিলাবো স্বপ্ন জলে।

——–সীমা সারমিন——–
