# প্রেম ও অপ্রেমের রম্য পকেট পদ্য – ১

Author: জবরুল আলম সুমন
Published: 2012-10-25
Category: একান্ত অনুভূতি, বিবিধ, রম্য, সমসাময়িক, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%87/

**১.**  
তোমার বাবা পুলিশ বলে  
ফাও সুবিধা লুটতে চাও ?  
তোমায় কিছু বলতে গেলেই  
ইভ টিজিংয়ের ভয় দেখাও !!!

**২.**  
বাস্তববাদী প্রেমিক আমি  
স্বপ্ন বুকে বাঁধি না,  
তাইতো তোমার আঘাত পেলে  
না হাসলেও কাঁদিনা।

**৩.**  
ইয়াহুতেই কথা বলো  
নেটের বিলেই ভয়েস চ্যাট,  
মোবাইল ফোনের উটকো বিলে  
চাইনা দিতে শুল্ক ভ্যাট।

**৪.**  
তোমায় আমি ভালোবাসি  
তাই ভেবোনা অন্ধ,  
চোখ জোড়া মোর খোলাই আছে  
বুঝি ভালো মন্দ।

**৫.**  
আমার মোবাইল গ্রামীণ ফোনের  
তোমারটা হয় রবি,  
হয়না কথা বিলের ভয়ে  
তাইতো হলাম কবি।

**৬.**  
স্বামী এবার চাইছি হতে  
প্রেমিক সেজে আর না,  
বিয়ের কথা শুনলে তোমার  
হাসির স্থলে কান্না !!!

**৭.**  
এক দুটো ম্যাচ জিতলে বলো  
রয়েল বেঙ্গল টাইগার,  
জিততে জিততে হেরে গেলে  
বেড়াল বলো বারবার !!!

**৮.**  
অফিস কামাই করে তোমার  
হাতটি ধরতে পারবো না,  
তোমার গালি হজম করি  
বসেরটা যে পারিনা।

**৯.**  
বাসের সিটে তোমার নাম্বার  
এইটে কেমন ছল ?  
র‍্যাব অফিসার করলো রিসিভ  
আমার দেয়া কল !!!

**১০.**  
তোমার সাথে করতে দেখা  
বন্ধুকে নিই সঙ্গে,  
বন্ধুর সাথে তোমার প্রেম  
এখন দেখি তুঙ্গে !!!

জবরুল আলম সুমন  
১১ ই মে, ২০১০ খৃষ্টাব্দ।
