# প্রেমে বৃদ্ধা বা গার্হস্থ্য মানি না

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-08-22T03:43:04+00:00
- Updated: 2020-08-22T10:20:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d/

---

*======================================== প্রেম কখনো বৃদ্ধা হয় না এমন কি গার্হস্থ্য জীবন! সুপর্ণা বৃদ্ধা বা গার্হস্থ্য জীবন নয়; এ আমি খুব দুর্বলছিলাম, লাজুকছিলাম; তবুও অগাধ প্রেমের নদ আছে।*

চায়লেই তুমি জলে জলে মিশে যেতে পারো-  
কি ভাবছো বয়স? ছুরে ফেল নর্দমায়;  
প্রেম মানে নয় কামুকবাসনা, প্রেমে আছে  
কিছু ভাবনার নতুন গল্প সৃষ্টির খেলা,  
কল্পনা জলপনা আনন্দক্ষণ;

মিছেই তুমি বৃদ্ধা গার্হস্থ্য ভাবছো-কবি হয়ে রঙ ছড়াস বেশ  
আমি একটা কবিতা হতে চাই শুধু শরতের কবিতা!  
কাশবনে দোলবো –সাদা মেঘে শঙ্খচিলে উড়ব-  
ছুঁই –ছুঁই বর্ষা হবো না শুধু রঙিন ফাল্গুণ হবো  
সুপর্ণা বৃদ্ধা বা গার্হস্থ্য জীবন আর ভেবো না।

এ জীবন ত মিশে যাবে কোন মাটির সবুজ রাঙা ঘাসে-  
কিংবা চন্দ্রকাঠের ধোয়ায় বাতাস গন্ধ মুখে  
তবুও প্রেমকে বৃদ্ধা গার্হস্থ্য ভেবো না !  
এ ভাদ্রমাসি প্রেমের হাওয়া বয়ছেযতই অসুখ বিসুখ থাকুন না  
প্রেম কখনো বৃদ্ধা গার্হস্থ্য আমি মানি না ।  
  
০৭ ভাদ্র ১৪২৬, ২২ আগস্ট ২০  
————————————

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d/#comments
