# প্রেমের সাত কাহন

- Author: [স্বপ্ন নীলা](https://sonelablog.com/author/arjuman2003/)
- Published: 2018-12-14T13:11:14+00:00
- Updated: 2018-12-14T13:11:14+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8/

---

আরে ও মুনিয়ারে!  
কিরে মনা !! ডাকিস ক্যারে !

তাল গাছের ঐ পাতার ফাঁকে  
মস্ত বড় ভুত যে থাকে  
ভর দুপুরে একা হলে  
ভুতটা শুধুই কাছে ডাকে  
জানিস ! জানিস !

-হুমম- জানিনে, জানিনে  
তাল গাছের কাজ নেই  
তোর শুধুই ঘুম নেই !

-তোকে আমি ভাল জানি  
মানিস ! মানিস !

-হুমম মানিনে মানিনে  
-কেনে মুনিয়া কেনে !!

-ভুতটা থাকে তালগাছে  
তুই লেগেছিস মোর পাছে !  
ব্যাপারকি বল ব্যাপারকি !!

-রাগলে তোকে লাগে বেশ  
তুই ছাড়া এই আমি শেষ  
জানিস ! জানিস !

– অতশত বুঝি না  
এই আমি মুনিয়া  
ম্যালা কিছু জানতি চাই  
হাতের মুঠে আনতি দুনিয়া

– আহা !! কি কহ ! কি কহ  
সবই কি কঠিণ ! কি ভয়াবহ

– ঐ বাড়ির পুরীনে  
ঘর করে সতীনে  
মারধোর রোজ করে যতীনে

– আমি কি আর যতীনে  
তোর থাকবে না কোন সতীনে  
বিশ্বাস কর আমারে ! আমারে !

– সিদ্ধান্ত নিবো কিডা সংসারে !!  
তুইতো পুরুষ ব্যাটা আহারে !  
সব কাজে মাতুব্বরী কররে !

– আহা ! আমি পুরুষ মানুষ  
কর্তা আছি সব জনে  
সিদ্ধান্তটা ভাগ করিমু  
দুজন মিলে এক মনে !!!  
রাজি ! রাজি ! রাজি !

-টাকা চাই নে, গইনা চাই নে  
চাই আমি সম্মান  
আমিও দিতে চাই  
তোমায় যোগ্য মান !!

– ঠিক ঠিক ঠিক  
মারামারি বাদ করিমু  
সুখ দুঃখ ভাগ করিমু  
রাজি ! রাজি ! রাজি !

– ঐযে দূরের তাল গাছে  
ভুত গেছে ঐ দূর দ্যাশে  
আমিও তোরে ভাল জানি  
এক্কেবারে সব শেষে ! সব শেষে !!!

 

১ ডিসেম্বর,২০১৮

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8/#comments
