# প্রেমের মহল

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-02-13T18:00:20+00:00
- Updated: 2021-02-18T06:59:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b2/

---

 

পদ্ম পাতায় তোমার নাম লিখেছি ;  
ভালোবাসার ফাগুনে পুড়বো বলে অহর্নিশি।  
শঙ্খচিলের ডানায় স্বপ্নের বাসর রচিবো ;  
ঘাসফড়িং হয়ে ফুলের বনে সোমরসে বুঁদ হবো।  
শিশিরের কণায় মাল্যদান উত্তরীয় পবন সমীপে-  
অভিলাষের আলিঙ্গনে ঔষ্ম হবো নীহারের আবক্ষে।  
তোমার প্রতিমূর্তি গেঁথেছি হৃদয়ের রক্তিম ফ্রেমে-  
বুকের উন্মুক্ত গালিচায় সুখের আঁচড় লেগেছে মধুক্ষণে;  
বসন্তের দূত ফিরে আসুক প্রেমের ভরা-যৌবন পুষ্পরজে।  
মন-পবনের নায়ে কামনায় সিক্ত হবো নবীনের আমন্ত্রণে-  
তুমি-আমি প্রেমের মহল গড়বো ধরণীর হরিৎ ক্যানভাসে।

ছবি-গুগল

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b2/#comments
