# প্রেমের একাল সেকাল ।

Author: সঞ্জয় কুমার
Published: 2014-11-04
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a5%a4/

![স](https://fbcdn-photos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-0/10421498_1491778094434628_2669003275297584320_n.jpg?oh=8d4470f768566942add5643126993698&oe=54AABE3C&__gda__=1424878678_633318bb338935594ac4479f9bed8050)  
বর্তমানে প্রেম অনেকটা মোবাইলের মত , নতুন আরেকটা ভার্সন বাজারে আসলে আগেরটা ব্যাকডেটেট অর্থাৎ বাতিল ।

ফেসবুকিং , রাত জেগে মোবাইলে কথা বলা , সম্পর্ক একটু গাড় হলে দেখা করা , এরপর লিটনের ফ্লাটে রুম ডেট , সামান্য ব্যাপার নিয়ে কথা কাটাকাটি অতপর ফেসবুকে রিলেশনশীপ চেঞ্জ , ব্রেকআপ ।

ব্যাস গেম ওভার । এই হলো বর্তমানের প্রেম ।

এমনও শোনা এবং দেখা গেছে । ভার্চুয়াল রিলেশনশীপ বাস্তবে ব্রেকআপ হওয়ার পর মেয়েটির ক্ষতি ই বেশী হয় । রুম ডেটের কুফল অনেকাংশেই ভোগ করতে হয় মেয়েটিকে । ফলশ্রুতিতে দেখাযায় অনেক মেয়েই বাধ্যহয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ।

এমনকি আপনার আপলোডকৃত ফেসবুকের ছবি ও খারাপ ব্লগে বা প্রকাশিত হতে পারে ।

এজন্যই বর্তমানের ভার্চুয়াল প্রেম আমার একেবারেই ভাল লাগে না ।

তাঁর টাইপ করা মেসেজ এর চেয়ে । তাঁর হাতে লেখা চিঠি আমার কাছে বেশী প্রিয় । চিঠির প্রতিটি অক্ষরের কালিতে তার হাতের ছোঁয়া । বার বার পড়লেও পড়ার নেশা শেষ হবে না ।

স্কাইপিতে তাঁকে দেখার চেয়ে । জোৎনা রাতে চাঁদের আয়নাতে তাঁর মুখচ্ছবি দেখতে বেশী ভাল লাগে ।

শুনেছি প্রাচীনকালে প্রেমিক প্রেমিকা রা দুই জন একসাথে আকাশের চাঁদ দেখত । চাঁদে মিলন হত তাদের দৃষ্টির । তখন চাঁদের আয়নাতে একে অপরকে দেখতে পেত ।

প্রেম আর প্রকৃতি একসুত্রে বাঁধা । তাঁকে যান্ত্রিক করতে চাইলে প্রেম থাকবে কিন্তু প্রেমের প্রাণ থাকবে না । ব্যাপারটা হবে অনেকটা ফুলদানিতে রাখা প্লাস্টিকের ফুলের মতন, যার বাহ্যিক সৌন্দর্য হয়ত আছে কিন্তু সৌরভ নেই , সে ফুলে কখনো মৌমাছি বসে না ।

প্রযুক্তি যত খুঁশি উন্নত হোক । কিন্তু তুমি আর আমি আগের মতই থাকব ।

পৃথিবী বদলে গেছে  
যা দেখি নতুন লাগে  
তুমি আমি একই আছি  
দুজনে যা ছিলাম আগে ।
