# প্রেমিক হতে চাই

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-17T03:45:29+00:00
- Updated: 2020-01-17T03:45:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/

---

 

আমি একবার প্রেমিক হতে চাই ~  
কুয়াশার চাদরে ঘেরা শীতের উষ্ণতায় ~  
ছুঁয়ে যেতে চাই তোমার অধর ~  
গোধুলীর রঙ মেখে, মেঘনার পাড়ে ~  
ঢেউয়ের চুমুতে ভেজাতে চাই, পায়ের পাতা ~  
এক ঝাঁক পাখীর কলতানে, ডানা ঝাপটিয়ে ~  
পাড়ি দিতে চাই নীলের সীমানা ~  
জোছনা রাতের স্নিগ্ধতায়, হাছনার সুবাসে ~  
জড়িয়ে থাকতে চাই, তোমার অঙে অঙে ~  
মেঘ শাবকের বুকে আলপনার ছাপ আকঁতে চাই ~  
রঙ্ধনুর বর্ণীলে, দুজনার অনন্ত বাসর ~  
কাঁশফুলের শুভ্রতায়, অঙে জড়াতে চাই ~  
তোমার রেশমী চুলের সজীব নির্যাস ~  
অলস দুপুরে, নিস্তব্ধতার আহ্ববানে, সংগোপনে ~  
তোমার কাকনের ধ্বনিতে ভাঙতে চাই একাকীত্বের আসর ~  
রাতের গভীরে বিষণ্ণতা ভাঙতে চাই, অবিরত ~  
তোমার উষ্ণ নিঃশ্বাসে, অনুভুতির পদ্ম স্পর্শে ~।।

আমি একবার প্রেমিক হতে চাই ~  
তোমার ভালবাসার পরম প্রাপ্তিতে, চরম অভিলাষে ।।  
~~~~~~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ১৭/০১/২০২০  
ঢাকা

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/#comments
