# প্রেমিক কবিকে

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2016-04-06T04:04:15+00:00
- Updated: 2016-04-06T04:19:03+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: অরুনিমা মন্ডল দাস এর কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87/

---

খন্ড খন্ড বিছানার চাদর করে দিও¡  
আমি টেইলারিং মেশিনে সেলাই  
করে নেব¡  
বালিশের তুলো উড়িয়ে দিও¡  
আমি হাওয়া হয়ে সবকটা তুলো আঁকড়ে নেব¡  
#  
কোন করাতের মেশিনে রেখে দেহখানা ফালাফালা করে দিও¡  
তোমার স্মৃতিতে বটগাছ হয়ে দাঁড়িয়ে থাকব¡  
রাতের আকাশের কোন হতাশ তারাকে জিজ্ঞেস করে নিও¡  
আমি তাঁর বুকে তোমার নাম লিখে রেখে যাব¡  
#  
প্রথম কবিতার প্রথম ছন্দের টানে হাসো¡  
ঐ কবিতাটিতেই রবীন্দ্রনাথ দেখতে পাবো¡  
স্বপ্নে বিচারিত গুরুদেব ¡  
রামধনু রংয়ে মেশানো বৃষ্টির আকাশ¡  
উড়ু উড়ু উদাসী নৌকার ভেসে যাওয়া ¡  
খোলা চুল, ভেজা চোখ, নরম লিপস্টিকের টানে বারবার কেঁপে ওঠা সেই এক প্রেমিক কবি¡

*অরুণিমা মন্ডল দাস *  
*কলকাতা *  
*৫ এপ্রিল ২০১৬ *

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87/#comments
