# প্রেমিকা

Author: মাছুম হাবিবী
Published: 2020-12-09
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/

চোখ আটকে আছে কুয়াশা ভেজা শহরের কালো রঙের গ্লাসের ভেতর। কত শত রমণীদের চুল উড়ে আসে গাড়ির জানলা দিয়ে তা নোটিশ করা অসাধ্য! চোখ আটকে আছে ‘ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় প্রেমিক-প্রেমিকাদের হাসি দেখে। প্রতিদিন কত শত প্রেমিকা হাসিমুখে নিজেকে বিসর্জন দেয়, তা মনে রাখাটাও অসাধ্য! আজকাল খুব করে চোখ আটকে যায়, কারণ ছাড়াই মন ফিকে হয়ে যায় অপেক্ষিত প্রেমিকদের ভীরে। জানো প্রেমিকা, **‘রোজ কত শত রমণী দেখি। কিন্তু কোথাও তোমাকে দেখিনা!!**
