# প্রেমিকা হতে চাই

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-04-16T16:08:56+00:00
- Updated: 2020-04-16T18:38:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/

---

অনিরুদ্ধ!  
আমিও প্রেমিকা হতে চাই,  
প্রেমের জোয়ারে ভাসতে/ভাসাতে চাই,  
বিশ্বাস করো আমি চাই, খুব করে চাই,  
কিন্তু আমি পারি না প্রেমিকা হয়ে উঠতে  
পারি না প্রেমের উত্তাল তরঙ্গে ডুব সাঁতারে যেতে

আমিও চাই তোমাকে কাছে টানতে,  
ঠিক ততোটাই, যতোটা কাছে টানলে  
আমাকে তোমার প্রেমিকা মনে হবে।  
কিন্তু আমি পারি না তোমাকে কাছে টানতে।  
পারি না তুমি আমি মিলেমিশে একাকার হতে।

তোমাকে হারিয়ে ফেলতে চাইনা বলেই,  
তোমার থেকে দূরে থাকা/দূরে রাখা।  
সারাজীবন তোমার পাশে থাকবো বলেই,  
এই ক্ষণিক বিরহে বিরহী হওয়া/করা।

মনের মন্দিরে দেবতার আসনে বসিয়ে,  
নৈবেদ্য সাজিয়ে নিত্য যার পূজা করা হয়।  
কাছে এলে যদি সেই দেবতাই হয়ে যায় হিংস্র পুরুষ  
তবে তা কি করে মেনে নেই?  
কোনো পুজারিনী কি পারে,  
তার পূজনিয়কে এমন হিংস্র দেখতে?  
নাকি কোনো প্রেয়সী পারে তার প্রেমিককে…  
তাই তো আমার আর প্রেমিকা হয়ে উঠা হয় না অনিরুদ্ধ।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/#comments
