# প্রেত ঝড়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-07T09:02:26+00:00
- Updated: 2021-04-07T09:12:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a4-%e0%a6%9d%e0%a7%9c/

---

 

ভেকেরা আসে ভেক ধরে রাত-দিনে চুপিসারে/প্রকাশ্যে,  
অদৃশ্যে ওঁৎ পেতে থাকে, জীবন যাপনের আশে-পাশে পাশে-পাশে,  
অসুখ-বিসুখ কান্না-ঘেন্নার প্যাকেজে প্যাকেজে,  
হাত-পা, পা-হাত ছড়িয়ে, তুমুল আনন্দে বগল বাজিয়ে;  
নূতন সাজ-পোশাকের বাহির-বদলে  
সুখ-সুখ মুখ-প্রোফাইলে;

হৃদয়ে হামাগুড়ি দেয় মিশমিশে কালো কিলবিলে  
তরমুজ-বিচিতে, শূন্য-খাতা শূন্য-পাতা।

হো হো হা হা হি হি চা/কফির ঝড়,  
হাঁটতে হাঁটতে বাদাম-খাওয়া-হাসির গড়াগড়ি,  
হাঁটু গেড়ে বসে স্লোগান, নাকের ডগায় মেরে তুড়ি,  
দেখা হবে বিজয়ে!!

উহ্-হু, এ এবার কোথাকার কৌন বিজয়!!  
আগে কী শুনেছি, দেখছি এমন কিছু? না-তো!!

করোনাকাল যাবে/যাচ্ছে চলে,  
ফিরে আসবে নিত্য নূতনের ছোবলে,  
জীবন ঠায় দাঁড়িয়ে থাকে নির্ভীকে,  
দিনে রাতে, রাতের দিনে,  
তোয়াক্কায় না-রেখে প্রেত ঝড়কে;

ছবি নেটের।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a4-%e0%a6%9d%e0%a7%9c/#comments
