# আলোচনাঃ একুশে বইমেলায় সংকলন প্রকাশ সংক্রান্ত

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2013-10-05T16:14:53+00:00
- Updated: 2013-10-09T12:31:39+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- Tags: একান্ত ভাবনা, নীলকন্ঠ জয়ের ডায়েরী
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%83-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87/

---

প্রিয় ব্লগ সঞ্চালক,

এবারের একুশে বইমেলায় কি সোনেলার পক্ষ থেকে কোন সংকলন বের করা হবে? যদি হয় বা না হয় তবে আমি কিছু পরামর্শ শেয়ার করতে পারি। হয়ত আপনার/আপনাদের অভিজ্ঞতা আমার চেয়েও অনেক বেশিই হবে। কারণ এই ব্যাপারে আমার ধারণা যতসামান্য।

আমি যতদূর জানি ব্লগ থেকে আলাদা আয়ের উৎস না থাকায় একটি প্রকাশনা বের করা দূরুহ হয়ে ওঠে। তাছাড়া প্রকাশক পাওয়াটাও অনেক কষ্টের। এ ক্ষেত্রে আমরা ব্লগের সকলে মিলে কি একটি সংকলন বের করতে পারি না? অর্থাৎ সকলের আন্তরিক সহযোগিতায় বের করতে পারি একটি একুশে সংকলন।

সঞ্চালকসহ সকলের সহযোগিতাপূর্ণ মতামত আশা করছি।

শুভেচ্ছা রইলো।

 

(পূর্বের শিরোনাম পরিবর্তন করা হয়েছে আলোচনার সুবিধার্থে।)

---

Comments: 54 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%83-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87/#comments
