# প্রিয় নবীণা

Author: কামরুল ইসলাম
Published: 2022-02-12
Category: চিঠি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3%e0%a6%be-6/

প্রিয় নবীণা,  🌹🌹🌹

বাতাসে ফাল্গুনের ঘ্রাণ । সাঝ সাঝ রুপে প্রকৃতির আঁচল।  শাখে সবুজ পাতা,  শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ডালে রুপের আগুন ।  কাঠাল শাখে দোয়েলের শীষ । কপোত কপোতিদের মনে টান টান উত্তেজনা ভালবাসা দিবসের আবেশে । ষোড়শিদের বাঁধ ভাঙা উচ্ছাস, বাসন্তি শাড়ি আর গাঁদা ফুলে তনু মনকে রাঙিয়ে তুলতে ।

এমন ক্ষণে এক আকাশ বিষণ্ণতা বুকে চেপে , নিঃসঙ্গতার ধুসর পান্ডুলিপি রচনা করে যাচ্ছি আমি প্রতি দিনের দিন লিপিতে ।

এমনি এক ঋতুরাজ বসন্তের প্রহরে তোমার সাথে প্রথম দেখা,  প্রথম স্পর্শ, অনুভুতির  সপ্তডিঙার উষ্ণ শিহরণ । আমার অস্তিত্বে তোমার প্রথম বাস যোগ্য অবস্থান ।      দু জোড়া চোখে বসন্তের বর্ণীলে স্বপ্নে বিভোর দুটি চঞ্চল প্রাণ ।  আলপনা আঁকা প্রজাতির  ডানায় যেন ভর করে উড়ে বেড়াই পরম উচ্ছাসে আমরা দুজন । সেই বসন্তে প্রকৃতি কতটুকু সেজে ছিলো তা জানি না, তবে আমাদের স্বপ্ন গুলো সেজে ছিল হাজার বসন্তের অধিক রুপে । এই প্রথম কোন বসন্ত আমাকে ছুঁয়ে গেছে পরিপূর্ণ ভাবে অন্তিমে । গোলাপের পাপড়ির সাথে আমি ও ফুটে উঠেছিলাম সুবাসিত রুপে।  ভ্রমরের গুঞ্জনের মতো আমিও গুঞ্জরিত ছিলাম তোমার পুঞ্জে পুঞ্জে ।  ভালবাসার জোয়ারে ভাসতেছিলাম দিগন্তের সীমানায় । উষ্ণ আবেশে আবৃত ছিল আমার চিত্তের সকল সুর ।  এ কোন টানে, প্রাণে জাগতো ভাল লাগার এক পরম অনুভুতি। অহর্নিশি ছুটে যেতে চাইতাম তোমার পানে ।  অন্তরে, অন্তস্থলে,  চিন্তায়,  চেতনায়,  কামনায়,  বাসনায়,  সব অভিপ্রায় জুড়ে ছিলে তুমি ।

ভাগ্যে বিড়ম্ভনা,  জীবন জুড়ে একটি বসন্ত ই পরিপূর্ণতা দিয়ে স্মৃতি হয়ে গেলো । এর পর বসন্ত এলো,  গেলো,  আমাকে আর স্পর্শ করেনি । তোমায় করেছে কি না,  তা জানি না ।

প্রতিবার বসন্ত এলে তোমার কেমন কাটে,  তার ও খবর পাই না ।   এক বসন্তের সহচর হয়েই তুমি থেকে গেলে আমার জীবনে । সবাই যখন বসন্ত উৎসবে ব্যস্ত, তখন আমি বিরহ বিলাসে কাতর । নিঃসঙ্গতার চার দেয়ালে নিজে আবিস্কার করি । জীবিকার তাগিতে ছুটে বেড়াই এই শহর থেকে ঐ শহরে , ফেরার টান অনুভব করি না । তবুও যেন ভাল আছি,এক বসন্তকে বুকে চেপে ।

তুমি কেমন আছো

বসন্তের আবরণে

জানতে ইচ্ছে করে ।

আজ আর নয় ।

ভাল থেকো,  প্রতি বসন্ত তোমাকে ছুঁয়ে যাক,  নতুন নতুন রুপে ।

নিবেদনে

তোমার ই সেকুল ইসলাম

রচনা কাল ঃ ১২/০২/২০২২

ঢাকা
