# প্রিয় নবীণা

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2021-12-25T16:59:38+00:00
- Updated: 2021-12-25T16:59:38+00:00
- Category: [চিঠি](https://sonelablog.com/category/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3%e0%a6%be-4/

---

প্রিয় নবীণা,

চার দেয়ালের সীমানা পেরিয়ে যত বার ই আকাশ দেখতে চাই,  তত বার ই বিরূপ প্রভাবে সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে যায় আমার পৃথিবী । এতো নেতিবাচক তরঙে দোদুল্যমান আমার নিয়তি, তার হিসাব কষে শেষ করা যাবে না । তারপর ও আমি সম্ভাবনার আলো দেখি,  প্রতিনিয়ত স্বপ্ন দেখি,  সম্মুখে  ছুটে চলি,  অবিরাম,  ক্লান্তিহীন ।

 

সময়ের স্রোতে বয়ে যায় এক বসন্ত থেকে আরেক বসন্ত । হাজারো গল্প,  স্বপ্ন আর ভালবাসার স্মৃতিতে উর্বর  হয় বুকের জমিন । কাছে পাওয়ার বাসনা,  এক সাথে পথ চলার অভিপ্রায়, পাশে থাকার কামনা,  এ নেহায়েত  বৈরী স্রোতের আবহমান  । ভালবাসার আলপনাতে তুলির আঁচড়  জোটেনি,  তাই বর্ণীল  হয়ে উঠেনি ভালবাসার প্রান্তর । মেঘ শাবকের ধুসর রঙে ঢেকে আছে জীবনের নীল রঙ ।    প্রতি বসন্তে তুমি এসে দোল দিয়ে যাও দামাল হাওয়ার আবরণে । আমি ছুটে চলি,  স্বপ্নভুক প্রাণে, দিগন্তের ঠিকানায়,  সুতা কাঁটা ঘুড়ির ন্যায় । এভাবেই ক্রমাগত উত্থান  হয়,  ভিতর, বাহির,  অন্তঃস্থল । ভাঙা গড়ার শিরোনামে স্তুপ জমে স্মৃতির করিডোরে । আহত হয় মন,  ব্যহত হয় কর্ম পাড়া,  নির্বাক হয় ছুটে চলার দৃষ্টি । দিন শেষে গোধূলি  আসে,  সন্ধ্যা হয়,  আঁধার  নামে চারপাশ জুড়ে  । একাকীত্বের  চার দেয়ালে নিজেকে আবিস্কার করি,  প্রতি দিনের রোজনামচায় । আবার স্বপ্ন দেখি,  কুঝজ্বটিকার প্রলেপ ভেদ করে সোনালী ভোরের  ।

 

তোমার শহরে শীতের প্রকোপ  একটু বেশিই বেড়েছে । গরম কাপড় আর গরম পানি সেবনে ভুল করিও না  ।

তুমি ভাল থেকো,  তাহলেই আমার পৃথিবী ভাল থাকিবে ।

আজ আর নয় ~~~

 

নিবেদনে

তোমার সেকুল ইসলাম

 

রচনা কাল ঃ ২৫/১২/২০২১

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3%e0%a6%be-4/#comments
