# প্রিয় গানের লিরিক : ভীনদেশী তারা

- Author: [সোনেলা রোদ্দুর](https://sonelablog.com/author/admin1/)
- Published: 2012-12-13T16:43:16+00:00
- Updated: 2012-12-29T03:32:08+00:00
- Category: [সঙ্গীত](https://sonelablog.com/category/misc/song/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/

---

**ভীনদেশী তারা**

আমার ভীনদেশী তারা  
একা রাতেরই আকাশে  
তুমি বাজালে একতারা  
আমার চিলেকোঠার পাশে  
ঠিক সন্ধ্যে নামার মুখে  
তোমার নাম ধরে কেউ ডাকে  
মুখ লুকিয়ে কার বুকে  
তোমার গল্প বলো কাকে  
আমার রাত জাগা তারা  
তোমার অন্য পাড়ায় বাড়ি  
আমার ভয় পাওয়া চেহারা  
আমি আদতে আনাড়ী।আমার আকাশ দেখা ঘুড়ি  
কিছু মিথ্যে বাহাদুরি  
আমার চোখ বেঁধে দাও আলো  
দাও শান্ত শীতল পাটি  
তুমি মা’য়ের মতোই ভালো  
আমি একলাটি পথ হাঁটি।আমার বিচ্ছিরি এক তারা  
তুমি নাও না কথা কানে  
তোমার কিসের এত তাড়া  
রাস্তা পাড় হবে সাবধানে

তোমার গায় লাগে না ধূলো  
আমার দু মুঠো চাল চুলো  
রাখো শরীরে হাত যদি  
আর জল মাখো দুই হাতে  
প্লিজ ঘুম হয়ে যাও চোখে  
আমার মন খারাপের রাতে

আমার রাত জাগা তারা  
তোমার আকাশ ছোঁয়া বাড়ি  
আমি পাইনা ছুঁতে তোমায়  
আমার একলা লাগে ভারী।

**ব্যান্ড: চন্দ্রবিন্দু এ্যালবাম: চ**

**[এখানে শুনুন / ডাউনলোড করুন](http://www.ebanglamusic.com/play.php?play=48670&r=2) **

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/#comments
