# কাজলা দিদি হারিয়ে গিয়েছে – দিদি এখন সালমা বহিন

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2014-04-26T10:27:32+00:00
- Updated: 2014-04-27T01:40:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/04/abc-320x200kjuhgy.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/04/abc-320x200kjuhgy.jpg)  
এখানে এমন একজন মানুষের কবিতা দেবো আজ , যার সাথে নিজকে তুলনা করার মত স্পর্ধা কখনোই হয়নি আমার। আমার চেয়ে তিনি কয়েকযুগ অগ্রসর একজন মানুষ । দীর্ঘদিন একসাথে হাতে হাত রেখে নেট জগতে বিচরন করেছি । বিভিন্ন ঘাত প্রতিঘাতে আমার পাশে ছায়া হয়ে দাড়িয়েছেন । অথচ অকৃতজ্ঞ আমি তাঁর পাশে দাড়াতে পারিনি । এজন্য মনোকষ্টে যে ভুগিনি আমি তা নয় । তারপরেও নিজের শিকল দিয়ে নিজকে আটকে রেখেছি ।  
শুধু মাত্র একটি বিষয়ে তাঁর আমার অবস্থান ছিলো ভিন্ন মুখি । তবে কেউ কখনো এ নিয়ে একে অন্যের উপর প্রভাব বিস্তারের সামান্য চেষ্টা আমরা করিনি । তিনি কখনো বলেননি – আপনি যা ভাবছেন তা ভুল , আমিও তাঁকে বলিনি – আপনার ভাবনা সঠিক নয় । অদৃশ্যমান হয়ে এভাবে হৃদয়ের নৈকট্য আসলেই অভূতপূর্ব। দীর্ঘ বন্দুর পথ পাড়ি দিয়ে আমরা এখনো আছি যোগাযোগের মাঝে ।

কাজলা দিদি নিয়ে এমন একটা লেখা লেখার ইচ্ছে আমারো ছিলো । কিছুটা লজ্জায় আমি তা বলতে পারিনি। পাছে জুতা আবিস্কারের কাহিনীর কথা আবার মনে করিয়ে দেন 🙂 তাঁর লেখাটি পড়ে আমি কাজলা দিদিকে নিয়ে লেখার আগ্রহ হাড়িয়ে ফেলি । [**দায়সারা ভাবেই একটি লেখা দেই ফেইবুক স্ট্যাটাস হিসেবে **](https://www.facebook.com/jeshan.shaikram/posts/502485869856496)***================================================***  
নীচে দেয়া হলো  [**জুপিটার জয়প্রকাশ**](https://www.facebook.com/jupiter.joyprakash) এর লেখার হুবহু কপি । তাঁর অনুমতি নিয়েই প্রকাশ করা হয়েছে।

ছাগুদের দ্বারা কোনো ক্রিয়েটিভ কিছু হওয়া অসম্ভব। তাই বাংলাস্তানের স্কুল বুক লিখতেও আমার মত বেকুবকেই হাত লাগাতে হয়।  
——————-  
*সালমা বহিন (মানে আগে যেটা কাজলা দিদি ছিল)*  
*——————-*  
*খেজুর গাছের মাথার উপর চাঁদ উঠেছে ওই*  
*আম্মু আমার নামাজ পড়া সালমা বহিন কই?*  
*মসজিদের অই কুয়ার ধারে*  
*হুজুর বুড়ো ওয়াজ পড়ে*  
*সেই আওয়াজে ঘুম আসে না একলা জেগে রই।*  
*আম্মু আমার ক্কোলের কাছে সালমা বহিন কই?*

*সেদিন হতে আম্মু কেন সালমা নাহি ডাকো*  
*তার কথাতে হিজাব দিয়ে মুখটি কেন ঢাকো?*  
*নাস্তা খেতে আসি যখন*  
*বহিন বলে ডাকি যখন*  
*ও-ঘর থেকে আম্মু কেন বহিন আসে নাকো?*  
*আমি ডাকি, তুমি কেন খামোশ হয়ে থাকো?*

*বল না বহিন কোথায় গেছে, আসবে আবার কবে?*  
*কাল যে হুজুর বুড়োর সাথে আমার বিয়ে হবে*  
*হুজুর বুড়োর কোলে চড়ে*  
*যাব যখন শ্বসুরঘরে*  
*তুমি তখন একলা ঘরে কেমন করে রবে?*  
*মোল্লাসাবের সাথেই তখন তোমার নিকা হবে।*

*ঝরা ফুলে ভরিয়ে গেছে খেজুর তলা খানি*  
*মাড়াস নে তুই আম্মু যখন আনতে যাবি পানি*  
*খেজুর পাতার ফাঁকে ফাঁকে*  
*বুববুলিটা লুকিয়ে থাকে*  
*ডাল ধরে তাই তুই যেন না করিস টানাটানি*  
*বহিন এসে শুনতে পেলে কি বলবে কি জানি!*

*খেজুর গাছের মাথার উপর চাঁদ উঠেছে ওই*  
*এমন সময় আম্মু আমার সালমা বহিন কই?*  
*আসতে যেতে কুয়োর পাড়ে*  
*বুড়ো হুজুর তাকায় আড়ে*  
*মনের ধন্দে ঘুম আসে না তাইতো জেগে রই—*  
*রাত্রি হোলো, আম্মু আমার সালমা বহিন কই?*

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97/#comments
