# প্রিয়তমা যখন নায়িকা

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2021-03-09T23:33:21+00:00
- Updated: 2021-03-09T23:33:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/

---

অভিমানী প্রিয়াকে বললাম ফোনে-  
                    একটি কথা শোনো,  
তোমার সাথে এখন থেকে-  
                    নেই গো রাগ কোনো।  
দেখা করো আমার সাথে-  
                    অনেক কথাই আছে,  
ভালোবাসবো অনেক তোমায়-  
                    থাকবো সদা কাছে।

 

প্রিয়তমা বলে এসব পুরাতন কথা-  
                    শুনছি বহুবার আগে,  
তোমার মুখের মিষ্টি কথাও এখন-  
                    তেতো তেতো লাগে।  
কিন্তু আমি শহরে আছি-  
                    বেশ কদিন থেকেই,  
পরিচালক আমায় নায়িকা বানালো-  
                    প্রথমবার দেখেই।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/#comments
