# প্রিয়তমা! আমি এখনো মরিনি।

Author: মুহম্মদ মাসুদ
Published: 2021-01-10
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a5%a4/

রঙ বদলে গ্যাছে হৃদয়ের ঢেউটিনের

নখের শরীরে জ্বর ঠান্ডা

আঙুলের ঠোঁটে আহাজারি!

পদচিহ্নের উঠোনে পান্তা ভাতের বাসর

খেয়াল নেই-

খামখেয়ালি চুলের মেরুদণ্ড,

নাকের দুপাড়।

তুমি নেই!

কদম ফুলে কাকের বাসর।

রঙ বদলে গ্যাছে আত্মার হ্যারিকেনের

পিঁপড়ে খেয়ে গ্যাছে গোটা যৌবন!

শরীরের গন্ধে মাছির ঝাঁক

মশারা উড়ে গ্যাছে আত্মা পচনের দুর্গন্ধে

নিশ্বাস নেই-

নৃত্য করে মৃত্যু প্রেমাত্মা,

প্রেমিকের ছায়া।

তুমি! অন্যের ঘরের বসতি

অন্যের দেহ তরীতেই পারাপার।

প্রিয়তমা! আমি এখনো মরিনি।
