# প্রিয়তমা।

- Author: [মনিরুজ্জামান অনিক](https://sonelablog.com/author/mzaman/)
- Published: 2022-02-14T14:11:52+00:00
- Updated: 2022-02-14T14:11:52+00:00
- Category: [চিঠি](https://sonelablog.com/category/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a5%a4/

---

প্রিয়তমা,

একবার এসে আমার কপালে হাত বুলিয়ে দাও।

এই মৃত্যুর জংশনে দাঁড়িয়ে নিজেকে কেমন একা

লাগছে। চারপাশে এতো কোলাহল,এতো চিৎকার

চেঁচামিচি তবুও আমি একা।। তোমাকে ছাড়া রাতের

ঢাকা ঘুমিয়ে পড়েছে। অথচ তার জেগে থাকার কথা ছিলো। তার শরীরে মাছির মতো উড়ার কথা ছিলো লোডেড ট্রাক,দিনাজপুর থেকে কাঁচা মাল ভর্তি একটা পিকআপ,ডাকের গাড়ি। সদরঘাট থেকে রিকসায় করে জ্বলজ্বল করা একজোড়া চোখ নিয়ে ছুটে আসা একটা যুবক। অথচ কেউ আসেনি।

 

প্রিয়তমা,

আজ আকাশ কালো হয়েছে। রাতের মতো কালো।

বৃষ্টি নামবে। খুব দ্রুত। চলো! দুজন হাঁটি আগত বৃষ্টির দিকে। সুন্দর এক জীবনের সন্ধানে। যে জীবন বহুকাল খুঁজে পায়নি কেউ। যে জীবন খুব অল্প বিস্তর। যে জীবন রাখালের মতো,যে জীবন নদীর পাড়ে আঁচছে পড়ে ঢেউ। যে জীবন ফসল কাঁটার পরও ব্যথিত হয় কেউ কেউ।

 

প্রিয়তমা,

কেউ জানুক আর না জানুক তুমি তো জানো, এই আমি কতটা ভেঙে গ্যাছি। বুকের পলেস্তারা খসে পড়েছে। মাছের মতো হা করে তাকিয়ে থাকি আছি

জলে ডুবে যায় হৃদয়৷ তবুও মনে হয় ভিজতে পারিনি। তুমিতো জানো, আমার আদি অন্তের হিস্টোরি। কতটা প্রেমিক ছিলাম আমি।

 

প্রিয়তমা,

আজ নাকি ভালোবাসা দিবস। নগরীর প্রতিটি রাস্তা ভালোবাসায় জড়ানো। প্রতিটি চুলের খোপায় ফুলে

মোড়ানো। হয়তোবা অন্তরও। ভালোবাসার দেবী আজ নেমে এসেছে, এই শহরে। তুমি কি আজ সেজেছো?

 

প্রিয়তমা,

তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছে খুব। তোমার সামনে বসে দু’একটা কবিতা পড়তে মন চাচ্ছে। আজ তোমাকে অনেক কিছুই বলতে ইচ্ছে করছে।

 

ইতি,

তোমার কবি মশাই।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a5%a4/#comments
