# প্রিয় স্বদেশ এর কাছে দাবি

- Author: [সুলতানা সোনিয়া](https://sonelablog.com/author/soni18/)
- Published: 2013-02-11T09:36:32+00:00
- Updated: 2013-02-11T09:36:32+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac/

---

যেখানে বন্দি শিবিরে জয়িতার ভ্রুন বেড়ে উঠেছিলো আমার শরীরে !  
সেখানে এলে আমার আত্মার গভীরে যে রক্তক্ষরণ হবে ,  
কষ্টের নোনা অভিমান ক্রোধে ফুঁসে উঠবে তা কি কেউ দেখতে পাবে ?  
জয়িতার নষ্ট জন্মের লজ্জায় রাঙা হয়েছে পতাকার লাল রঙ ।  
বিনিময়ে কিছুই নয় , বেঁচে থাকো স্বদেশ আমার মাথা উঁচু করে ।  
আমার নীল কষ্ট ধুয়ে গেছে পতাকার লাল সবুজ রঙ এ ।  
আমার অশুচিতা ধুইয়ে দিয়েছে সবুজ ঘাসের শিশির ।  
আমার সকল দুক্ষগাথা ভুলে যাবো কথা দিলাম ..  
দেবে আমার প্রিয় স্বদেশ ! সেই রাজকারদের মৃত্যুদণ্ড ?

---

Comments: 3 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac/#comments
