# প্রিয়দর্শিনী

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-04-09T13:48:55+00:00
- Updated: 2020-04-09T13:48:26+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80/

---

প্রিয়দর্শিনী তোমাকে দেখার পরে,  
পৃথিবীর আর কোনো সৌন্দর্য্যই-  
অবলোকন করতে পারিনি ।  
তোমার অমন শ্যামলা রঙের মুখোয়বে-  
এতো মায়া ছিলো লুকিয়ে,  
তা আমার কল্পনাতেও আসেনি কখনো!  
কখনো ভাবিনি তোমার ঐ প্রেম্নীল-  
চোখেই আঁটকে যাবে আমার দৃষ্টি।  
ও চোখের দৃষ্টিতে পাথরমূর্তিও হয়ে উঠবে প্রেমিক।  
তোমার ঐ কাঁপা কাঁপা ঠোঁটের হাসিতেই,  
থমকে গেছে আমার সমস্ত পৃথিবী।  
প্রিয়দর্শিনী তোমার নেশায় আসক্ত-  
এক মাতাল আমি।  
তুমিহীনা প্রতিমুহূর্তে জ্বলে পুড়ে মরছি।

 

বিঃদ্রঃ ক্রাশ যদি খেতেই হয় নিজের ছবির উপর খাওয়া উচিত।😏

প্রেমে যদি পড়তেই হয় নিজের উপর ই পড়া উচিত।😏

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80/#comments
