# প্রার্থনা!!!!

- Author: [আদিব আদ্‌নান](https://sonelablog.com/author/adibadnan/)
- Published: 2013-05-22T07:09:24+00:00
- Updated: 2013-05-30T00:47:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be/

---

২১-৫-২০১৩……………বিকেল …৩-৫০

ছোট ভাই – বন্ধুর বাবার অসুস্থতায়…………………………

অন্ধকার মৃত্যু সন্ধ্যায় নিরুদ্দিষ্ট অন্ধ পরিণতির অনাবিষ্কৃত অন্তরীপে বিকিকিনি রক্ত-মুদ্রায় ; রক্তস্নাত নীল  রোগী পুরোই সুস্থ  প্রচণ্ড অসুস্থতায় ও ! সাবলীল চঞ্চলতায় প্রাণবন্ত সব কিছু জেনে বুঝেও । নিঃশব্দ চোখজলের ভিড়ে অনুজ্জ্বল সূর্য , বৃষ্টিময় মেঘেদের হুড়োহুড়ি ছুটোছুটি । সময়ের পরতে পরতে মৃত্যুর হাতছানি , লুকোচুরি , এলো-চুলে পরিপাটী আলুথালু বেশে , অব্যর্থ লক্ষে ঝাঁপ দেয়ার অপেক্ষা মাত্র । ‘ছেড়ে দিলাম এ যাত্রাতেও ’। হঠাৎ আলোর ঝলকানি উদ্ভাসিত দিগন্তে । ইট কাঠ লোহাদের সরব পাদচারণা …………………

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be/#comments
