# প্রার্থনা

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-12-26T21:48:34+00:00
- Updated: 2013-12-26T21:48:34+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be-3/

---

**হে আকাশ ! অনন্ত নক্ষত্রবীথি **

সারারাত আমি দেখি ক্লান্তি নিয়ে

তোমাদের ; ছড়ানো ছিটানো তারাদের ..

ধোঁয়া ধোঁয়া জোছনা ; আলোকবর্ষ দূরের গ্রহগুলো

শুধু আনন্দময় নিশি যাপনের জন্য ।

 

যেদিন নিঠোল অন্ধকারে চলে

যাবো একা ‘ একাকী

গভীর জিজ্ঞাসার স্বাদ নিয়ে ..

সেদিন যেন কালবৈশাখী হয়

আমারই জন্য ..

 

প্রিন্স মাহমুদ ।

( যে হারে বাজে লিখছি আমার লেখা না পরাই ভালো )

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be-3/#comments
