# প্রার্থনা

Author: আদিব আদ্‌নান
Published: 2013-07-12
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be-2/

বনান্ত বিথী পথে হেঁটেছি অনেক কাল ধরে  
উদ্দেশ্যহীন উদ্দেশ্য নিয়ে একাকী , স্বজনের সাথেও ;  
তাড়াহীন জীবনের সামান্য আরাধ্য বন্দরে  
কুড়িয়েছি ফুল ফল ঝরা পাতা দিনান্তে ,  
খুঁড়ে দেখছি খুঁটে খুঁটে খুঁড়িয়ে হলেও ।  
ফুলেরা ছড়িয়েছে পুষ্প রেণু  
ফলেরাও পড়েনি পিছিয়ে ,  
শুনেছি বোলতার গুঞ্জন  
অপ্সরী তেঁতুল পাতারা দিয়েছে ঝির ঝিরে বাতাস  
এলো মেলো চুলে ।

সোনালী বন্দনার ভৃত্য সেজে ভাড়া খাটা দাস হয়ে  
মরে যাব মরণের আগে !  
প্রার্থনা ,  
হে ঈশ্বর , যৌন পুলিশের হাত থেকে বাঁচতে  
আমায় ধ্বজভঙ্গ করে দাও চিরতরে ।
