# প্রার্থনায় বিধাতা

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2020-06-29
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/

হে মহান শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা,  
আপনাকে বহুদিন-বহুভাবে খুঁজেছি/খুঁজি,  
যেমন খোঁজে আপনার আরও সৃষ্টির শ্রেষ্ঠরা,  
আপনি নিশ্চয়ই জানেন /নিশ্চিত জানেন, কে-কেন আপনাকে খুঁজে,  
পেতে চায় প্রাণের করে;

হে সর্বশ্রোতা প্রভু,  
আপনাকেই ডাকি/ডেকে যাই  
সারাক্ষণের মনে মনে, চেতনায়-অবচেতনে,  
যেমনটি করে ডেকে যায় আরো-আরো সব্বাই,  
আপনি ই জানেন এ ডাক কিসের-কেন!

হে নিরাকার লা-শরিক,  
আপনি কারোরই দৃষ্টিতে দৃশ্যমান নন,  
তবুও আমি আপনারই দিদার চাই বারেবার-বারবার,  
অস্তিত্বের দৃঢ়তায় আপনিই আমার প্রত্যাশিত অবয়ব,  
রুহের অন্ধকারে, অন্ধকারের বিভীষিকায়  
করুণার দর্শন চাই এই জনমে-পরজনমেও।

হে মহান করুণাময়  
আপনার করুণা চাই অন্য আর সবার মতন  
অসহায় দু’হাত তুলেছি আপনার দ্বারে,  
চতুর-চঞ্চল নৈপুণ্যের ধৃষ্টতা ভুলে  
চেয়েছি কেবল অসহায়ত্বের নিষ্কৃতি।

হে প্রজ্ঞাময়,  
ধন-জন-জ্ঞান-ধ্যানে,  
ভক্তি-আনুকূল্যে সাড়া দিন,  
পাপ-শাপ-অনুতাপ বইবার/সইবার শক্তি দিন,  
আরো দিন নুন্যতম করুণা।

হে আমার রব,সর্ব শক্তিমান রাহমানুর রাহিম,  
ক্ষমা করুন,  
ক্ষমা করুন আপনার আপন অধিষ্ঠিত পরম-ক্ষমার ক্ষমতায় সারাক্ষণ।

★ছবি- নেট থেকে নেয়।
