# প্রাপ্য

Author: ফজলে রাব্বী সোয়েব
Published: 2020-08-19
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af/

হারতে হারতে এখন আর জয়ের স্বাদ  
অনুভব করতে পারি না।  
না হারাটাই যেন মস্ত বড় ভুল,  
জয় তো আমার প্রাপ্য নয়।

একের পর এক আঘাত না পেলে,  
জীবনটাকে বড্ড পানসে লাগে।  
আঘাত না পাওয়াটাই যেন বড় কোন ভুল,  
ভালোবাসাতো আমার প্রাপ্য নয়।

চারিদিকে শুধু মিথ্যের ভেল্কিবাজি দেখি,  
আমার চারিদিকে মিথ্যের মহাপ্রাচীর,  
ওই প্রাচীর ভেঙ্গে যাওয়াটাই যেন ভুল,  
সত্য আমার প্রাপ্য নয়।

দুঃখের গাঙে্ সাঁতার কেটেই যাচ্ছি,  
সুখের ডাঙা পাই না খুঁজে,  
ওই ডাঙাটাই যেন খুঁজে পাওয়া ভুল,  
সুখটাও আমার প্রাপ্য নয়।

সকল মন্দে মিশে আছি আস্টেপৃষ্ঠে,  
মনকে রেখেছি সংযত,  
কোন ভালো খুঁজে পাওয়াটাই যেন ভুল,  
ভালো জীবন আমার প্রাপ্য নয়।
