# প্রাপ্তি

- Author: [আসিফ ইকবাল বিদ্যুৎ](https://sonelablog.com/author/asif-biddut/)
- Published: 2020-10-20T07:54:25+00:00
- Updated: 2020-10-20T10:22:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-2/

---

প্রাপ্য সকলের নির্দিষ্ট থাকে। হতে পারে, সেই নির্দিষ্ট হিসেব অবধি পৌঁছনো হল না। প্রাপ্যটুকু পাওয়া হল না…।

কিন্তু সেই হিসেবি প্রাপ্য না ছুঁতে পারার দীর্ঘশ্বাসে যেন বেহিসেবি প্রাপ্তিগুলো উড়ে না যায়! 

প্রাপ্যের সঙ্গে জড়িয়ে থাকে সময়, পরিস্থিতি, লড়াই….এ সব হাজার মাপকাঠি…। সব সময় সব অংক না-ই মিলতে পারে।

প্রাপ্তি কিন্তু কোনও অংক ছাড়াই খড়কুটোর মতো উড়ে আসে নিঃশব্দে, নিঃশর্তে…। 

সে প্রাপ্তিতে হয়তো আড়ম্বর থাকে না, কিন্তু আশ্বাস থাকে… ।

 

তাই প্রতি মুহূর্তে  ‘কী পেলাম না’-র ভিড়ে  ‘এই তো পেলাম’দের হারিয়ে ফেলা বড়ই দুর্ভাগ্যজনক…।

 

ভাল থাক প্রাপ্তিরা…

 

#প্রলাপকথন

#আসিফ ইকবাল বিদ্যুৎ 

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-2/#comments
