# প্রান

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2014-04-24T03:11:21+00:00
- Updated: 2014-06-28T19:02:02+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/04/944203_605160509517039_872128113_n-300x240.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/04/944203_605160509517039_872128113_n.jpg)নদীতে নেই জলের প্রবাহ

হাটু জলেই খেলা করে ডানপিটেরা

যোগাযোগ বিয়োগে দিক হারা জনতা

সেচের উষ্ণতায় কৃষকের বুক ফেটে যায়।

চড় জাগানিয়া লড়াই মুঠো করিবার জমিন

নদীর যৌবনে শূষ্কতার ঘণঘটা

হঠাৎ জলের বন্যায় দূর্ভিক্ষের আর্বিভাব

নিস্তার নেই কর্মসূচীতে অথচ বিষয়াদি শূণ্যে।

শ্রবনে জানি জল নিয়ে রাজনিতীর নোংরামী

জীবনের আরেক নাম পানি শুধু ঐ পাড়ে বসবাস

এ পাড়ে তোমার আমার বাংলার সর্বনাশ

দ্বিতীয় জীবনের নেই ভরসার নেতা নেই স্বাধীনতা।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8/#comments
