# প্রানের পোকাটি তুমি ছিলে ।। গুচ্ছ কবিতা

Author: দেবজ্যোতি কাজল
Published: 2020-01-20
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/

### এক

তার চোখে সমুদ্র ;  
চুরি হয়েছে নীলাকাশ ।  
চাঁদ এখনও নড়েচড়ে  
নোনা হাওয়ায় ছদ্মবেশে ।

তার পায়ের শব্দ । কুমারী  
মেঘে ভেসে বেড়ায় ,  
আসা-যাওয়া ,  
ঢেউয়ের জোয়ারে ।

### দুই

নিখুঁত পদাঙ্কে আমি  
স্মৃতিতে অদৃশ্য হয়ে পরি

সৈকত আমাকে ডেকেছে  
বালির পৃষ্ঠায় ঢেউয়ের জলে  
কবিতা লেখার বেগুনী প্রেমে ।

### তিন

তোমার পাঁজর ধাঁধাঁর টুকরো  
মাপসই কষ্ট গুগলি  
ধারাবাহিক হেরো আমি

আমাদের হৃদয়  
বিজ্ঞাপনের মত  
চোখ হাসে উড়ে উড়ে  
বিরহ মোবাইল টাওয়ারে ।

### চার

রৌদ্রোজ্জ্বল সুর দীর্ঘ গান  
দুপুর বন পুড়ে মাঠের কোণে

রাখালীয়া স্বরলিপি  
প্রান্তিক মাঠ খোঁজে  
চুরি হওয়া রেনবো রঙে ।

সময়={ 11:03 pm }

### পাঁচ

আমার ঠোঁটে  
ডুবে আছে :  
প্রতারিত শব্দ ।

Y= স্লীপিংয়ে  
দুঃস্বপ্ন ঘুমোয়  
পুরুষ ভয়ঙ্করে ।

সময়=\[11:39 pm \]

### ছয়

হাসনুহানার গন্ধে  
সাপের প্রেম উড়ে ;

একটি মেয়ের  
মত ছায়া  
সবুজ ঘাসে দীর্ঘায়ু  
আঁকাবাঁকা ;

কাপুরুষী অভিশাপ  
হস্তমৈথুনে রাত জাগে  
বন্ধা মেয়ের শরীর দেখে

সময়= √ 12:06 am ¶
