# প্রাণান্তকর হাঁসফাঁস

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-11T10:15:12+00:00
- Updated: 2021-08-11T13:05:08+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8/

---

 

আনন্দ-তৃষিতা নিয়ে পা-ফেলি এদিক ওদিক,  
এখানে-ওখানে-সেখানে, বিক্ষিপ্ত ভাবে;  
বুঁদ হয়ে ডুবে থেকে, পাতা-ঝারাদের রেশমি শব্দের গান  
একটু যদি ভেসে আসে; সময়ের ধুলো-স্রোত আঙিনায়;

লক্ষ্যচ্যুত লক্ষ্য-শূন্য অবিশ্রান্ত ডামাডোলে আঁটকে থাকে নিঃশ্বাস;  
প্রাণান্তকর হাঁসফাঁস, নুয়ে পড়ে;

দীর্ঘ থেকে দীর্ঘতম অপেক্ষা, একটি অত্যুজ্জ্বল ঋতু, ক্ষিপ্রতায় জ্বলজ্বলে,

আহ্লাদিত হাস্যোজ্জ্বল জলবালিকারা ইচ্ছের কালো কালো পোশাক-আশাকে  
আজ ম্রিয়মাণ, কেলো-ভূতের মত; চিরায়ত পর্যটকেরা পালিয়েছে নিঃশব্দের মিছিলে;  
যতই চেঁচিয়ে বলি, ওহে পর্যটক একটু দাঁড়াও, কাহিনীটি একটু শোনাও,  
নিভে গিয়ে সুনসান হবে এখুনি, জানি;

কতশত ষড় ঋতু এলো-গেলো, ঝুলে থাকা বসন্ত-হাসি এখন ও  
হাসি-হাসি হয়েই রয়ে গেল, ডুবে থাকা টইটুম্বুর পুকুর-নিঃসঙ্গতা ও;

শুভ্রতার দরজায় ইতস্তত কড়া নাড়ি, নিষিদ্ধ সুগন্ধের গান  
যদি এইবার একবার একটু শুনতে পাই, এই নিষ্ঠুর আগস্টে;

ছবি নেটের।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8/#comments
