# প্রাণস্পন্দনে নব-জাগরণ

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-18T08:00:02+00:00
- Updated: 2020-05-18T08:01:44+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%a3/

---

সূর্যমামা হেসে উঠেছে, চতুর্মাত্রিক ক্যানভাস জ্বলজ্বল করছে ,  
চিকচিক করছে বালুকাবেলা।  
শারীরবৃত্তীয় জারণ-বিজারণে ভূমিষ্ঠ জীবনদায়ী অক্সিজেন;  
স্বপ্ন-আশা-কামনায় বেঁচে উঠবে জীবনের জয়গান।  
সুখ-বারতা পৌঁছে যাবে দ্বারে দ্বারে;  
প্রাণের স্পন্দন জেগে উঠবে হংসযুগলে;  
সন্তরণে ঝিলের জলে খেলাচ্ছলে বলবে কথা ফিসফিসিয়ে।  
প্রজাপতি, ঘাসফড়িং নাচবে ঘাস-শিশির,পুষ্পরেণুতে;  
কৈশোর হাসবে মেঠো-পথে, বন-বাঁদাড়ে।

সূর্যস্নানে নিমগ্ন অনিল পরশ বুলাবে তনু-মনে;  
বিধিনিষেধের প্রাচীর ডিঙ্গিয়ে-  
ফুলেরা ঝরে পড়বে মনুষ্য কপোল ছুঁয়ে;  
কূজনে সুর-মূর্ছনায় বাতায়ন খুলে-  
অসীমে দৃষ্টি পড়ে রবে কারো অপেক্ষার রাগ-রাগিনীতে।  
নিঃস্পৃহ হৃদয়ে নৈরাশ্যের যবনিকা ,  
ছন্দপতন ঘটায় ক্ষরণ-হাহাকার আর আত্ন-অহংকারের;  
নব-দিগন্তে রৌদ্রজ্জ্বল ছটা গেয়ে উঠবে সাম্যের গান।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%a3/#comments
