# প্রাণভোমরা

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2020-01-11T15:30:45+00:00
- Updated: 2020-01-11T15:30:45+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/

---

আমার কবিতা লেখার ডায়েরিটা পড়ে আছে টেবিলের উপর,  
দীর্ঘদিনের অযন্তে অবহেলায় ধূলো জমেছে তার নরম মলাটে।  
একের পর এক পাতা উল্টাই আনমনে,  
বুঝি- ছন্নছাড়া স্পষ্ট অনুভবে আজ কর্তৃত্বহীন যে আমিও!

মনের কোনে জমে থাকা স্মৃতিরা উগরে ওঠে আমার!  
যা লিখেছিলাম তার সবই কি ঠিক লিখেছি?  
সত্য মিথ্যের দ্বন্দ্বে আমি ছিলাম দিশেহারা;  
আমি জানি, যা লিখেছি সেসবই কেবল কাব্যপ্রেমের ব্যবচ্ছিন্নতা।

তারা বলে- আমার খন্ড কবিতায় নাকি নিগূঢ় প্রেম নেই!  
থাকবেই বা কি করে?  
অস্পর্শনীয় প্রেমবন্দনা লিখিয়েতো আমি নই!  
খেয়ালে-বেখেয়ালে ডায়েরিতে একটি করে লাইন লিখেছি  
আর একটি করে অভিমান সেখানে সংযোজিত হয়েছে মাত্র।

যে আমার রূপান্তর জন্ম-জন্মান্তরকে একসাথে গেঁথেছে,  
নিজের নীল মলাটে জীবনের সমস্ত সুখ-দুঃখকে করেছে বিভাজিত;  
তোমাতে আমার স্পর্শতা অনুভব করেছি যার প্রতিটি পাতায়-  
কবিতা লেখার সেই ডায়েরির নামই আমি দিয়েছিলাম প্রাণভোমরা।

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/#comments
