# প্রাচীন সীতা একালেও….

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2017-02-09T09:37:25+00:00
- Updated: 2017-02-09T10:03:18+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: বর্তমানের সীতা
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93/

---

![picsart_01-16-12-45-26](http://sonelablog.com/wp-content/uploads/2017/02/PicsArt_01-16-12.45.26.jpg)

হে পুরুষ, তুমিই তোমার স্ত্রীকে তালাক দিলে। স্ত্রীর তিল তিল করে গড়া তার সংসার থেকে তাকে বিতারিত করলে। কেঁদে কেটে বুকে পাথর চাপা দিয়ে চলে গেল স্বপ্নহীন অনির্দিষ্ট গন্তব্যে। এখন তুমি আবার তাকে বিয়ে করতে চাও। প্রাক্তন স্ত্রী সে, তোমার কাছে ফিরে আসার জন্য তাকে অন্য একজনকে বিয়ে করতে হবে। শুধু কাগুজে বিয়ে নয় তার সাথে ফিজিক্যালী মেলামেশা করতে হবে। এরপর ২য় স্বামী তালাক দেয়ার পরে তুমি তাকে পুনরায় বিয়ে করলে।  
সব কিছু করলে তুমি, কিন্তু সাজা পেলো তোমার স্ত্রী, একজন নারী। তোমার তো কিছুই হলো না। টাকার মত যার থাকবে নারী সেই হবে তার মালিক? অথবা পশু পাখি মাছ এর মত? যাদের ইচ্ছের কোন মূল্যই নেই?  
মুসলিম আইন পাল্টানোর সুযোগ নেই। তবে এর সাথে একটি আইন অবশ্যই যোগ করা যায়, #তালাকপ্রাপ্তা স্ত্রীকে ২য় বিবাহ করার ইচ্ছে পোষন করার পুর্বে ওই পুরুষের পুরুষ দন্ড কর্তন পুর্বক ডাক্তারী সনদ সংগ্রহ করতে হবে।# কারন দন্ডই পুরুষের সকল ক্ষমতার উৎস। অথবা এমন কোনো শাস্তি যা এই ধরনের পুরুষদের স্বৈরাচারী হতে দেবেনা।

#তালাককে নিরুৎসাহি করার জন্য, কেউ যাতে তালাক না দেয় একারনে এমন নির্দেশনা ইসলামে দেয়া আছে, দয়া করে এসব কমেন্ট কেউ করবেন না। নিরুৎসাহকে কাচকলা দেখিয়ে তালাক দেয়ার ঘটনা ঘটে অনেক। তখন আর এই সব স্বান্তনার বাণী কাজে আসেনা।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93/#comments
