# প্রাচীনকাল থেকে এখন

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-11-16T04:46:07+00:00
- Updated: 2019-11-16T04:46:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8/

---

প্রাচীন খেলার অংশ আমরা ধরে নিবো  
সরলরেখার দুই প্রান্তে দুটো বিন্দু হবো  
পিপাসিত বাসনার দৃষ্টি তোমার  
অন্যপ্রান্তে- বিন্দু তোমার নিরাপদ খেলনা।

বিন্দু থেকে প্রতিনিয়ত তোমার দিকে  
ক্রমান্বয়ে; তাপহীন এক আগুন ছোঁয়াবো  
দুই তৃতীয়াংশ অতিক্রম করলে  
ঝুঁলে পড়বো- একগুচ্ছ আধুনিক নিয়মে।

পরিপূর্ণ পরিপক্কতা এমনেই হয়  
ভালোবাসার উৎপত্তি বুঝে গেলে  
মানুষে মানুষে মিলন পোড়া মাটির খনন।

নেত্রকোনা, ময়মনসিংহ।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8/#comments
