# প্রশ্ন

- Author: [সাদিয়া শারমীন](https://sonelablog.com/author/sadia-sharmin/)
- Published: 2020-01-24T14:35:57+00:00
- Updated: 2020-01-24T14:35:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8-4/

---

একটা কথা শুধাই যদি তোকে-

হঠাৎ যদি আকাশ জুড়ে  
মেঘগুলো সব হুড়মুড়িয়ে  
বৃষ্টি নামায় শহর জুড়ে  
ভিজবি নাকি আমায় নিয়ে?

একটা কথা শুধাই শুধু তোকে-

গনগনে এক দুপুর রোদে,  
ব্যস্ত শহর,ব্যস্ত ভীড়ে,  
পাশাপাশি হাঁটতে গিয়ে  
হঠাৎ যদি যায় হারিয়ে,  
হন্যে হয়ে খুঁজে ফিরে  
পারবি আমায় চিনে নিতে?

একটা শুধাই এবার তোকে-

হঠাৎ যদি ঘুমটা ভাঙ্গে  
নিকষ কালো রাতের মাঝে,  
একলা জাগা চাঁদের সাথে  
উদাস হয়ে একলা বসে  
ভাববি আমায়?  
আপন মনে?

একটা কথা শুধাই আমি তোকে-

হাজার হাজার তারার মাঝে,  
আমিও যদি তারা হয়ে,  
হারিয়ে যায় চিরতরে?  
কাঁদবি তখন?  
আমায় ভেবে?

প্রশ্নঃ সাদিয়া শারমীন।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8-4/#comments
