# প্রশ্ন???

- Author: [শান](https://sonelablog.com/author/shaan-mama/)
- Published: 2015-02-16T13:51:47+00:00
- Updated: 2015-02-16T13:51:47+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8-3/

---

আজ যদি আমাকে প্রশ্ন করো জীবন কি ?  
আমি জবাবে বলবো জীবন ভীষন যাতনা ,  
মূহুর্মূহু কাঁদানো জ্বালানো এক ভীষন দোটানা ।  
আজ যদি আমাকে জিজ্ঞেস করো জীবন কি ?  
আমি চুপ থেকে বোঝাবো জীবন স্তব্ধতা ,  
জল বইয়ে দেখাবো জীবন ভীষন কান্নার নিস্তব্ধতা ।  
আজ যদি আমাকে বলো জীবন কোথায় ?  
আমি আঙুলি উচিয়ে দেখাবো কবরখানা ,  
যেখানে জীবন মরে-পঁচে-গলে কঙ্কাল একখানা ।  
আজ যদি জানতে চাও জীবন কার ?  
আমি দীর্ঘশ্বাস ফেলে বাতাস কাঁপাবো ,  
জীবন থাকার ভীষন শোকে জল নামাবো ।  
আজ যদি আমাকে বলো জীবনে আছে কি ?  
আমি শূন্য খাতা মেলে ধরে আঁচড় কাটবো ,  
ফেলে দিয়ে ছুড়ে শূন্য পথে একাই হাটবো ।  
আজ যদি আমায় বলো মানে কি জীবনের ?  
আমি চোখ রাঙিয়ে বোঝাবো আতঙ্কের ,  
ভীষন শ্বাপদের হুঙ্করে জেগে ওঠা কাঁপনের ।  
আজ যদি জানতে চাও জীবন এমন কেনো ?  
আমি চোখে-মুখে-বুকে দেখাবো ভালোবাশা ,  
যার থাবায় ওখানে লেগে আছে হতাশা।  
আজ যদি তুমি প্রশ্ন করো জীবনের কি আছে ?  
আমি না থাকার প্রশ্ন জুড়ে দিবো তার পাছে ,  
যদিও আমি জানি জীবনেরও উত্তর নেই তার কাছে।

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8-3/#comments
