# প্রশ্নের জবাব…………।।

- Author: [আল্লাদি](https://sonelablog.com/author/alladi/)
- Published: 2015-09-27T08:09:17+00:00
- Updated: 2015-09-27T08:09:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac-%e0%a5%a4%e0%a5%a4/

---

এত প্রশ্ন কেন তোমার …?  
এত সন্দিহান কেন ওই চোখে ?  
জানতে চেয়েছ ভয় পাই কিনা ?  
জানতে চেয়েছ ভাল আছি কিনা ?  
জানতে চেয়েছ ভালবাসি কিনা ?  
হয়তো প্রজাপতি রাঙা পৃথিবী আমি দেখিনি কোনদিন  
হয়তো শুনিনি পলায়ন ঘুঘু পাখির নিঃশব্দ গান  
নাহয় অদেখাই রয়ে গেল আমার এই অন্তর আত্মা ……।  
আমি তো তোমার বুকে দীর্ঘনিঃশ্বাস ছাড়িনি কোনদিন ।।  
উদাসী বানের দিকে তাকিয়ে থাকতে থাকতে  
চোখে যে কখন সাগরের বন্যা বয়ে গেছে টের পাইনি নিজেই  
কি করে বলব আমি তোমাকে ?  
নিজেকে মনে হয় গাঁট ছাড়া একটা নিথর দেহ  
কোন অনুভুতি নেই, ভাললাগা নেই,  
মনে হয় মনুষ্যত্বও নেই।  
কংক্রিটের বাগান আমার  
নাকি স্বপ্ন ফ্রেমের ছোঁয়া  
কোনটা নিবে তুমি আর কোনটায় দিবে ধরা ………………

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac-%e0%a5%a4%e0%a5%a4/#comments
