# “প্রলাপ“

- Author: [রোবায়দা নাসরীন](https://sonelablog.com/author/nasrin04/)
- Published: 2019-11-25T15:00:19+00:00
- Updated: 2019-11-25T15:00:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-2/

---

তুমি সফেদ সমুদ্র ,  
অথৈ জলের মায়াবী নীল…  
আমি বেলোয়ারি মেঘ হয়ে  
আবির ছড়াই তোমার বিশালতায় ।

তুমি মায়াবী ধুসর মেঘে  
শেষ বিকেলের গোধুলীর রং ,  
আমার এ নিস্পাপ মন  
তোমাতে করি নিবন্ধন।

তুমি সদ্য বৃষ্টি ভেজা তরু,  
পবিত্র সবুজ জরাহীন প্রাণ,  
আমি সাহসী উচ্চারণে  
সমর্পিত তোমার চরণ তটে।

তুমি রোদেলা দুপুর !!  
ঝাঁঝালে ব্যক্তিগত সুখ ।  
আমার কষ্টের অমনিবাস  
তোমার সে সুখে হোক বিলীন।

তুমি কবিতার এক সদ্য প্রসুত স্তবক  
আমার কম্পিত অধরে উচ্চারিত বারংবার,  
আমি সেজদায় নত ! ধ্যানরত  
ভালোবাসি শুধু তোমায় ।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-2/#comments
