# প্রমাণিত

- Author: [প্রলয় সাহা](https://sonelablog.com/author/praloysaha/)
- Published: 2016-07-08T10:32:33+00:00
- Updated: 2016-07-08T10:32:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%a4/

---

[!\[turned_Fotor_Fotorb\](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/turned_Fotor_Fotorb-300x113.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/turned_Fotor_Fotorb.jpg)  
বেঁচে আছি তা প্রমান করার জন্য  
রাতে বাদুড় হয়ে এগাছ থেকে ওগাছে করেছি নৃত্য  
কি লাভ হলো?  
তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব থেকে খিস্তি শুনতে হয় সন্ধ্যে অবধি।  
লাভ ক্ষতির হিসেবে মাঝে মাঝে অনেকের মত আমিও তাকে সন্দেহ করি  
কিসের বিশ্বাস!  
কিসের বাস্তবতা!  
মাথাটা মোটেও করিনি বিক্রি।  
আমার সকল কাজের জন্য আমিই দায়ী  
তুই কেউ না শালা  
হ্যাঁ, যা বলছি ঘৃণায় বলছি; যদিও আমি তোকে আগে-  
আঁপনি, তুমি কিংবা ঈশ্বর ডাকতাম।  
তবে কি জানিস?  
মরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তোকে চেনা যায়  
নামে মাত্র ঈশ্বর তুই সত্যিই হারামজাদা।  
আর জেনে রাখ- সত্যি বলতে জানলে,  
বাদুড়ের মুখেও ফুল চন্দন পড়ে।।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%a4/#comments
