# প্রমত্ত ব্জ্রবৃষ্টি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-24T11:11:31+00:00
- Updated: 2020-04-24T11:28:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

 

নামি নামি বৃষ্টি;  
অপেক্ষারা ডানা মেলে বসে আছে  
একটু ভিজবে বলে;  
গাছেদের পাতারা হাসাহাসি বন্ধ করে  
গা-য়ে গা-লাগিয়ে ফিস ফিস করছে  
ওদের ও চাই, একটু;  
ক্লিষ্ট-পথিক ক্লেশ লুকিয়ে ব্যাকুল ইতিউতি,  
মধুর স্তনন তার ও একটু চাই;  
দুরন্ত-ঈগল রক্ত-চোখ পাহারায়,  
ভাগ চাই;  
পুলকিত সোহাগ শিহরণে উন্মাতাল  
স্বমেহনে ব্যস্ত কামুক কাঠ-রোদ্দুর  
তার ও চাই, সামান্য;

নির্জীব-ন্যুব্জ নয়,  
প্রমত্ত বজ্র সমেত প্রত্ন-বৃষ্টি খচ্‌খচে ঠাটবাঁটে  
ক্রমশ শিরদাঁড়া বেয়ে নীচে নেমে যাচ্ছে  
সৃষ্টির অনুকূলে।

ছবি……নেট থেকে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
