# প্রবাস

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2019-12-24T20:42:30+00:00
- Updated: 2019-12-25T19:05:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/

---

*দূর প্রবাসে আছি মা-গো, আমি বড় একা *

*স্বপ্ন ছাড়া যায় না মা-গো তোমায় একটু দেখা।*

*মা-গো সেই যে এলাম আর গেলাম না*  
*অনেক দিনের কথা,*  
*তোমার হাতে খাইনি মা-গো পাটিচাঁপটা পিঠা।*

*মা-গো বঁছর ঘুরে বছর এলো, দিনের পারে মাস,*  
*ভাবি মাগো এইবছরে পাবো আমি তোমার আশীর্বাদ।*

*মা-গো এইবছরটাও গেলো আমার, আমি বড় একা*  
*পৌষা সংক্রাতি এলে মা-গো মনে পরে তোমার মিষ্টি মধুর কথা।*

*মা,,*  
*মা` মা বলে ডাকি যখন ,*  
*মা তুই আমার ডাকে দিস্ সারা,*  
*মা, আমি তোর অবোধন সন্তান*  
*অদর্শনে আমি বাক্যিহারা।*  
*আয় -রে মাতুই আমার ধারে আয়*  
*বাড়িয়ে মনে শক্তি,*  
*মা-রে আমি না হয় লক্ষ্মী ছাড়া*  
*তাই বলে তুই করিস না মা*  
*আমার সাথে ছল ।*  
*মা’রে ভাবনা আমার ছিল যেতা*  
*শেষ হয়েছে সবি,*  
*তোর আলোতে কেটেছে মা*  
*বদ্ধ মনের সকল আঁধার।*

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/#comments
