# প্রথম হিম-কুয়াশা-শিশির

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-25T15:18:31+00:00
- Updated: 2020-10-25T14:31:42+00:00
- Category: [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0/

---

এ ক্ষণিক জীবনের যাপনে সারাক্ষণ হ্যাঁ বা না এর নিদারুণ টানাপড়েন, করবো কী করবো-না, যাবো কী যাবো-না, এটা ন-কী ওটা,  
খাব কী খাব-না, খেলবো কী খেলব-না, ঘুমাবো কী ঘুমবো-না, নিরামিষ ব্লগ না-কী মজা-মজা ফেসবুক, মেসেঞ্জার না হটসএ্যাপ,  
ভিডিও না অডিও, এফোঁড় না ওফোঁড়, জেণ্ডার না ট্রান্স জেণ্ডার , ফেক না অরিজিনাল , বাবু খাবা না খাওয়াবা, এমুড়া না ওমুড়া,  
এসপার না ওসপার;

এই সম্ভব-অসম্ভব সব দু’য়ের মধ্যে হাবুডুবু, কোঁখে রাখা কোঁ কোঁ চেপে!!  
আদিখ্যেতা আর গোঁজামিলের এ জীবন;

নিরন্তর এই ভাগ দৌড়ের সমারোহে বিবেকের সন্দিহান থতমত অট্টহাসির মগ্নতা,  
ভাষা শূন্য বিশুদ্ধ মনো-দেশের অলিতে গলিতে ঘুরপাক খায়, শুদ্ধতার মোহে ,  
শুদ্ধতার খোঁজে;

প্রলয়ঙ্করী ভূমিকম্প/ঘূর্ণিঝড়ের শেষেও শব্দ-ভীরুতা নিয়ে অতীন্দ্রিয়তার দিকে  
চোখে চোখ রেখে ভাবি, জীবিত না মৃত এই সময়ে।

সহসা যদি দৈব এসে এক ফুৎকারে সব-সব নড়নড় নগ্নকান্তি নাঁচ-কোদনের না-গুলোকে প্রচণ্ড হ্যাঁ করে দেয়,  
নিমেষ-পলকের ফুস মন্তরে,সব ফুল-ফল গুলোকে ত্রিগুণ/চতুর্গুণ করে দেয়, হি হি হা হা গুলোকে, নাকিকান্নাগুলোকে-ও!!

তখন এই ধ্রুব সত্যদের লইয়া আমরা কী করিবো!! কোথায়-ই-বা যাইবো!!  
[এই প্রথম একটু হিমের কুয়াশা-শিশির সকালে](https://www.youtube.com/watch?v=S_AUu0ruu78)?

ছবি নেটের।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0/#comments
