# প্রথম মৃত্যু দ্বিতীয় জন্মের আগে

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2020-01-16T17:28:03+00:00
- Updated: 2020-01-16T17:28:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%a8/

---

 

*সেই কবেকার কোন অজ্ঞাত বিহঙ্গের ডানায় ভর করে-*  
*তোমার দুয়ারে এসেছিলাম মুসাফির আমি,*  
*সেদিন মৃত্যু হয়েছিলো উদীয়মান সহস্র স্বপ্নরাজির*  
*এক তোমাতেই মিইয়ে গেলো যুগান্তরের মহাপুরুষ ।।*

1. ***তুমি ঘটে বেঁধে রেখেছিলে মরীচিকা মশালের বাতি-***
   ***সুতীব্র দহনে তার ঝলসে গেছে পাথুরে দু-চোখ***
   ***সহসা নয়ন মেলে অন্ধকারে দেখেছি কেবল –***
   ***অস্তাচলে ফিনকি দিয়ে জ্বলছে মৃদু গোধূলি গোলক।।***

*শকুনী দু চোখে তোমার গগনচুম্বী লিপ্সা ছিলো –*  
*হিমালয়ের মতোই ছিলো চাহিদার ঐ রেখা,*  
*অষ্টব্যাঞ্জন পুরাই ছিলো তোমার অধীর মনের ঘরে*  
*বুঝতে কেবল পারিনি তা ছলাকলা মাখা ।।*

*মৃত্যু আমার সেদিন হলো যেদিন তুমি বলেছিলে –*  
*ভালো থেকো- ভুলো আমায় যদি তুমি পারো,*  
*পরের জন্মে শোধ তুলিবো, খেরোখাতায় রাখছি ঠুকে –*  
*প্রথম মৃত্যু হোক না যতোই কঠিনতর আরো ।।*

নিকেতন  
১৬/০১/২০২০

Photo credit.. Md Mizanur Rahman

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%a8/#comments
