# প্রথম দেখা

- Author: [ওয়ালিনা চৌধুরী অভি](https://sonelablog.com/author/walinacho/)
- Published: 2014-11-10T07:56:01+00:00
- Updated: 2014-11-10T07:56:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-3/

---

বাতাসের অনামিকা ছুঁয়ে দুলে যায় একলা মনে নিসর্গের ঝুমকা,  
কথাকলির কণ্ঠে তখন রাগ ভৈরবী,  
গালে হাত দিয়ে বসে শোনে লজ্জাবতী ।  
তোমার ঐ লাজুক চোখের পাপড়ির মতো নুইয়ে পড়ে সহসাই,  
আর আমি নয়নতারা হয়ে লাজের মাথা খেয়ে তাকিয়ে থাকি অপলক ।  
স্রষ্টার অপার্থিব রুপে অর্থহীন হয়ে যায় জাগতিক বাসনা ।  
প্রকৃতি তার বুকের খাঁজে লুকিয়ে রাখে পুরো পৃথিবীর বিস্ময়,  
সেখানেই প্রথম দেখা তোমার আমার । এরপর আর থেমে থাকেনি,  
এভাবেই সময়ের বক্ষবন্ধনীতে বাঁধা পড়ে যায় অবলীলায়  
প্রকৃতির যুগল প্রেমের একান্ত কাহিনী ।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-3/#comments
