# প্রথম কে

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2019-03-02T13:57:11+00:00
- Updated: 2019-03-02T14:56:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%87/

---

আমি তোমাকে এক জন্ম দিয়েছি, তুমি আমাকে কয়েক লক্ষ। আমি একটু একটু বেড়ে উঠেছিলাম তোমার নিঃশ্বাসে। তোমার ভেতর অক্সিজেন ছড়িয়ে আমি প্রতি সেকেন্ডে বেঁচে থাকছিলাম তোমার ফেরত দেয়া কার্বন ডাই অক্সাইডে। আমার ভেতর শেকড়ের মতো তুমি যখন নাভিমূল ছড়িয়েছিলে, তাতে শুধু তুমিই আটকাওনি, আমাকেও ধরে রেখেছিলে পড়ে যাওয়া থেকে।

তুমি যেদিন পাখির মতো দুহাত ছড়িয়ে হাঁটলে আমি সেই থেকে সারাক্ষণ বুকের ভেতর পাখি রেখে পাখি হবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমার সাথে উড়বো বলে।

আজকাল আমি যতই সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছি একটু একটু করে, ততোই তোমাকে উঠতে দেখছি। তোমার আমার দূরত্ব বাড়ছে, আমার বাড়ছে হাহাকার, অস্থিরতা, but once I opened my hands, I will not close again.

নারী দিবসের এই মাসে একজন নারীর পক্ষ থেকে সকল পুরুষকে শুভেচ্ছা…

![](https://sonelablog.com/wp-content/uploads/2019/03/53278941_10211136543687911_3018117963220779008_n.jpg)

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%87/#comments
