# প্রত্যাশা

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-12-04T03:54:40+00:00
- Updated: 2019-12-04T03:59:45+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be/

---

যদি হয়ে যায় দেখা  
কোন একদিন,  
কোন এক স্নিগ্ধ বিকেলে,  
যখন সময়ের ভারে  
সূয্যি মামা  
পশ্চিমে গিয়েছে হেলে ।

যদি খুঁজে পাস তুই  
ভেজা বালুতটে,  
একেলা নদীর কূলে,  
বসে আছি ঠায়  
বুকের সীমানায়  
দু’ – চারটা বোতাম খুলে ।

দৃষ্টির তীর  
নদীর ওই পাড়ে,  
কল্পনায় সখি মিশে,  
গলাটা যেন  
ঝেড়ে নিস তুই  
খুব কাছে এসে বসে ।

চমকে যাব  
উঠে দাড়াব,  
অজানা সে কৌতুহল,  
তুই কি সখি  
হাত টেনে ধরে  
পাশে বসাবি বল ___!!??  
_____________হাহাহা – বলনা প্লিজ—

হবে না স্থীর  
দু’ চোখের গতি,  
ঘুড়বে ওখানে সেখানে,  
তোর দু’ নয়ন  
কোথায় রবে স্থীর  
বিধাতাই তা জানে ।

হয়ত দেখব  
অবনত চোখে,  
ভয়ে ভয়ে একাকার,  
বলিস কিছু  
খুঁজে যেন পাই  
তোকে দেখার অধিকার ।

পাগলা হাওয়ায়  
করলে খেলা  
ক’টা চুল, তোর মুখে;  
উতলা সে চুল  
সরিয়ে দিব  
একটা ফুঁ দিয়ে দুই চোখে ॥

-০-  
প্রথম প্রকাশ কাব্যগ্রন্থ- **প্রেমারণ্য**  
–

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be/#comments
